শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা রাজ-শিল্পার

শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা রাজ-শিল্পার

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৫০  

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। মঙ্গলবার (১৯ অক্টোবর) এই মামলা দায়ের করেন রাজ-শিল্পা দম্পতি। খবর-এনডিটিভি।

এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শিল্পার স্বামী রাজ কুন্দ্রা পর্নোকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। গত ১৪ অক্টোবর রাজ-শিল্পার নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগে মামলা করেন শার্লিন। এবার শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি রুপির (৫৭ কোটি ১৮ লাখ ৬০ হাজার ২৬৮ টাকা) মানহানির পাল্টা মামলা করলেন রাজ-শিল্পা।

গত ১৪ অক্টোবর শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। সংবাদ সংস্থা এএনআই-কে শার্লিন বলেন, ‘আমি রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক আচরণের অভিযোগ এনে মামলা দায়ের করতে অনুরোধ জানিয়েছি।’

এদিকে গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। সেই সময় শার্লিন দাবি করেন, রাজ জোর করে এই অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন এবং হঠাৎ তাকে চুমু খান। শার্লিন চোপড়া বলেন, ‘রাজের এমন আচরণে অবাক হয়েছিলাম। তার স্ত্রী শিল্পার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করি। রাজ জানিয়েছিল, তাদের সম্পর্কে জটিলতা কাজ করছে, বাড়িতে বেশিরভাগ সময় চাপে থাকে। আমি তাকে বাধা দিই। ভীষণ ভয় পেয়েছিলাম। দৌড়ে ওয়াশরুমে ছুটে যাই। রাজ বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত ওয়াশরুমেই ছিলাম।’

এর আগে শার্লিন দাবি করেন, মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখায় প্রথম রাজের ঘটনায় বয়ান নথিভুক্ত করেন তিনি। শিল্পার স্বামীর হাত ধরেই নাকি অ্যাডাল্ট দুনিয়ায় পা রেখেছেন এই অভিনেত্রী। প্রতিটি কাজের জন্য ৩০ লাখ রুপি পেতেন। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছেন তিনি। রাজ কুন্দ্রা ছাড়াও আরো কয়েকজন এর সঙ্গে যুক্ত ছিলেন বলে তার দাবি।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading