ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষিকা আটক
উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫
ফেসবুকে ভিডিওর মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা গার্লস কলেজের শিক্ষিকা রুমা সরকারকে আটক করেছে র্যাব। বুধবার (২০ অক্টোবর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেসব্রিফিং করে জানানো হবে।

