গোড়ালির চোটে শেষ ফ্যাবিয়ান অ্যালেনের বিশ্বকাপ

গোড়ালির চোটে শেষ ফ্যাবিয়ান অ্যালেনের বিশ্বকাপ

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২৫

বিশ্বকাপ শুরুর আগে দলগুলোতে যেন ইনজুরি-ধাক্কা থামছেই না। গতকাল মঙ্গলবার আঙ্গুলের চোটে ইংল্যান্ড শিবিরে অনিশ্চিত হয়ে গেলো লিয়াম লিভিংস্টোনের খেলা। বুধবার জানা যায়, গোড়ালির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনও।

ডান পায়ের গোড়ালিতে এই ইনজুরি তিনি পেয়েছিলেন পাঞ্জাব কিংসের হয়ে সদ্যসমাপ্ত আইপিএলে খেলার সময়েই। এরপরও সময়মতো সেরে যাবেন ভেবে তাঁকে রাখা হয়েছিল বিশ্বকাপের মূল দলেই। তবে ব্যথা আরো বাড়ায় এখন দেশে ফিরে আসতে হচ্ছে অ্যালেনকে।

অ্যালেনের অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজের দলে ঢুকছেন ‘অতিরিক্ত’ হিসেবে দলের সাথে থাকা স্পিনার আকিল হোসেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading