সিনেমায় সিয়ামের পারিশ্রমিক হাজার টাকা!

সিনেমায় সিয়ামের পারিশ্রমিক হাজার টাকা!

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ২০:১৫

ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা।

এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে বলা হয়েছে, এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী জানুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে।

সিয়ামের এমন পারিশ্রমিক প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা; না জাজের প্রতি সন্মান আমরা জানি না।

এ প্রসঙ্গে সিয়ামের ভাষ্য, ‘ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হয়। এই টিম আমাকে অনেক কিছুই দিয়েছে, পরপর দুটি সিনেমা দিয়েছে, আমার প্রপার প্রমোশন দিয়েছে। শুরুতে আমার যা যা দরকার ছিল…। এবার এটা আমার পক্ষ থেকে টিমের জন্য, জাজের জন্য, আজিজ (আবদুল আজিজ) ভাইয়ের জন্য, রাফির জন্য আমার ভালোবাসা।’

এর আগে নির্মাতা রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়া হয়ে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন।

‘রাস্তা’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজের বিরুদ্ধে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অর্থ পাচার মামলার পর খেই হারিয়ে ডুবতে থেকে এক সময়ের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানটি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading