সোনাগাজীতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

সোনাগাজীতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১৫

ফেনীর সোনাগাজী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

এ ঘটনায় মামলা হয়েছে।

ওসি মামলার নথির বরাতে জানান, ওই গ্রামের আট বছর বয়সী একটি ছেলে রোববার বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করছিল। এ সময় গ্রামের মো. নাঈম (১৯) নামে এক তরুণ শিশুটির মুখ চেপে ধরে পাশের খালপাড়ে ঝোপে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। অন্য এক ব্যক্তি তা দেখে ছেলেটির বাবাকে জানান। ছেলেটি ভয়ে-আতঙ্কে পরিবারের সদস্যদের কিছু জানায়নি।
ওসি বলেন, মঙ্গলবার রাতে ছেলেটির বাবা নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় মামলা করলে নাঈমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছেন’ বলে জানান ওসি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading