শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি!

শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪৫

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় তল্লাশি চালাতে সেখানে গেছেন তারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের দেখা গেছে। এ সময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।

এ প্রসঙ্গে এনসিবির একজন কর্মকর্তা বলেন, ‘তদন্ত চলছে। যখন এনসিবি কর্মকর্তারা কোনো ব্যক্তির বাড়ি বা ঘটনাস্থলে যায় এর মানে এই নয় যে, সেই ব্যক্তি সরাসরি এর সঙ্গে জড়িত অথবা তদন্ত হচ্ছে। আমাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়।’ এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছিলেন ‘কিং খান’। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন তিনি। এরপর গাড়িতে উঠে চলে যান। এই অভিনেতার সঙ্গে তার আইনজীবীর দলও ছিল। গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ইন্ডিয়ার পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading