দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৯টির বা ৪৭.৮৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মিথুন নিটিংয়ের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার মিথুন নিটিংয়ের ক্লোজিং দর ছিল ১৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৭.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিথুন নিটিং ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাসের ৫.৯২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.১৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.০৬ শতাংশ, এস্কোয়ার নিটিংয়ের ৪.৭৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৬৬ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৪.৬১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৬০ শতাংশ, বিআইএফসির ৪.৫৪ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৪.৪৩ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading