টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০০

প্রাথমিক পর্বে টানা তৃতীয়বারের মতো টস জিতলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হয়েছে মাহমুদউল্লাহর। বড় স্কোর করে পাপুয়া নিউ গিনিকে চাপে ফেলার লক্ষ্য তার। প্রাথমিক পর্বে নিজেদের সবশেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি বাংলাদেশ। ছোট এক জয়ই মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের সুপার টুয়েলভে যাওয়ার জন্য যথেষ্ট।

পাপুয়া নিউ গিনি দলে দুই পরিবর্তন।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা, চার্লস আমিনি, লেগা সিয়াকা, সেসে বাউ, নরমান ভানুয়া, সাইমন আটাই, চাড সোপের, কিপলিং ডরিগা, হিরি হিরি, কাবুয়া মোরেয়া, ডেমিয়েন রাভু।
একই একাদশ নিয়ে বাংলাদেশ

ওমানকে হারানো দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলছে একই একাদশ নিয়ে। টিকে গেছেন টানা দুই ম্যাচে ব্যর্থ লিটন দাস ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading