দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৩টির বা ৪০.৯০ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেডের ৯.৫৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৯.০২ শতাংশ, গোল্ডেনসনের ৭.৫৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৬.৭৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৮২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, আমরানেটের ৪.৭৭ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ৪.৪১ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading