১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৫০
শেষ ওভারে সাইফুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ১৮২ রানের বড় লক্ষ্য দিয়েছে টাইগাররা। সাইফুদ্দিন ৬ বল খেলে করেছেন ১৯ রান। পাপুউয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাট হাতে যখন ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়ে সাজঘরে ফিরে যচ্ছিলেন, তখন দলের প্রয়োজনে একাই লড়াই করে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ফিফটির খুব কাছে গিয়ে তা তুলে নিতে পারেননি তিনি। ৩৭ বলে ৪৬ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সাকিব।
দলীয় ৫০ রানের মাথায় সাজঘরে ফিরে গেলেন লিটন দাস। সাকিবের সঙ্গে তিনি অর্ধশত রানের এ জুটি গড়েন। তিনি আসাদ ভালার বলে ২৯ রান করে আউট হন। এ রান করতে তিনি খেলেছেন ২৩ বল। দলের প্রয়োজনে দ্রুত ব্যাট চালিয়ে ২৮ বলে ৫০ রান করে আউট হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি রাবুর বলে সোপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। দলীয় ৭২ রানে ফিরলেন মুশফিকুর রহিম। ক্রিজে এসে ধীর গতিতে তিনি শুরু করেন। কিন্তু বেশি রান না করেই ফিরে যান সাজঘরে। মুশফিক ৮ বল খেলে করেছেন ৫ রান।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পিএনজি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।

