গুলজারের সিনেমায় নিরব

গুলজারের সিনেমায় নিরব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫০

বর্তমান সময়ের চিত্রনায়ক নিরব। সম্প্রতি তিনি ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সরকারি অনুদান পাওয়া এ সিনেমার পরিচালক মুশফিকুর রহমান গুলজার। মাসুম রেজার চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’য় নিরব অভিনয় করবেন সৈয়দ নূরুল হকের চরিত্রে। যেখানে নিরবকে দেখা যাবে ৯০ বছর আগের এক চরিত্রে। বৃহস্পতিবার এফডিসিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় শেখ নূরুল হকের চরিত্র করবো। আগামী ২৬ তারিখ থেকে আমার অংশের শুটিং শুরু হবে।’

১৯৩০-৩২ সালের প্রেক্ষাপট উঠে আসবে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায়; যখন বঙ্গবন্ধুর বয়স ছিল ১৪ বছর। তৎকালীন প্রেক্ষাপট নিখুঁতভাবে তুলে আনতে বদ্ধ পরিকর গুণী নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা।

নিরব বলেন, ‘১৯৩০ সালের ঘটনায় দেখা যাবে কলকাতার চিত্র। কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন সৈয়দ নূরুল হক। ওই সময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। রোগে আক্রান্ত হয়েছিলেন। সৈয়দ নূরুল হক বিভিন্ন হাসপাতালে ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসায় সহযোগিতা করেছিলেন। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তাঁর কিশোরকাল সম্পর্কে অনেকেরই অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এ সিনেমার উপজীব্য।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের সিনেমা। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ ও রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমায় কাজ করেছেন। নিরব জানান, দুটি সিনেমারই শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading