রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ৪

রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ৪

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:২০

কক্সবাজারের উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬) ও আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২)।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, ‘কি কারণে দুই গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। ৪ জন নিহত হয়েছে। আরও ৭ জনকে গুরুতর আহত অবস্থায় এমএসএফ হসপিটালে ভর্তি করা হয়েছে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading