মণ্ডপে হামলায় উস্কানির অভিযোগে বিপ্লবী গ্রেফতার

মণ্ডপে হামলায় উস্কানির অভিযোগে বিপ্লবী গ্রেফতার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ । আপডেট ২৩:২০

পূজামণ্ডপে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সংবাদমাধ্যকে বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি দাবি করছে, গত ১৩ অক্টোবর কুমিল্লার মন্দিরে ও পূজামণ্ডপে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কে বা কারা পবিত্র কোরআন শরীফ রেখে যায়। এ ঘটনা দেখে পরদিন গ্রেপ্তারকৃত বিপ্লবী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি মণ্ডপ উড়িয়ে দেওয়ার উস্কানিমূলক বক্তব্য দেন। পাশাপাশি জুমার নামাজের পর এর প্রতিবাদ করে প্রতিটি মসজিদকেন্দ্রিক দুর্বার আন্দোলন গড়ে তুলে সারা দেশকে অচল করার বক্তব্য দিয়ে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

সিআইডি কর্মকর্তা আরো বলেন, বিপ্লবীর উস্কানিমূলক বক্তব্যের কারণে পরদিন চাঁদপুরে মণ্ডপে হামলা হয়। সে নিজেকে ইসলামী বক্তা হিসেবে ইতোমধ্যে জাহির করেছেন। তার যেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রচার হচ্ছে সেখানেও এ ধরনের উস্কানির প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading