হাসপাতাল থেকে উইন্ডসর ক্যাসলে ফিরেছেন রানি

হাসপাতাল থেকে উইন্ডসর ক্যাসলে ফিরেছেন রানি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৪৫

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথে কিছু প্রাথমিক চিকিৎসার জন্য গত বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। তার মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাকিংহাম প্যালেস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে যান ৯৫ বছর বয়সী রানি। বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেন জানিয়েছে, কিছুদিন ধরে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছরে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading