তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো সিটি ব্যাংক
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২১ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮৯ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৮৯ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ১১ পয়সা।

