অস্কারের ৯৪তম আসরে ‘রেহানা মরিয়ম নূর’

অস্কারের ৯৪তম আসরে ‘রেহানা মরিয়ম নূর’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:২০

অস্কারের ৯৪তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় ১৯ অক্টোবর। ঐ সভায় বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছবিটিকে মনোনীত করে।

প্রতিবছরের মতো এবারো অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। এ লক্ষে ছবি বাছাই এর জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়। ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছবি আহব্বান করা হয়। প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৪ অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত।

আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেয়ার শর্তে অস্কারের বিদেশী ভাষার প্রতিযোগিতা বিভাগে ছবিটি মনোনীত করে বাংলাদেশ অস্কার কমিটি।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির গল্প আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। ঝঞ্জাবিক্ষুব্ধ তার জীবন৷ এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়।এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচার খুঁজতে থাকেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading