সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ৪৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির ১৭ কোটি ২২ লাখ ৬৩ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৩ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ৯৩ লাখ ৭ হাজার ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৩ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডেলটা লাইফের ৩০৫ কোটি ৭১ লাখ ৮৬ হাজার টাকার, ফরচুর সুজের ২৯০ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৮৮ কোটি ১০ লাখ ১২ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৫৮ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২১৮ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৭১ কোটি ১২ লাখ ৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯৪ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading