জন্মদিন পালন করবেন না শাহরুখ!

জন্মদিন পালন করবেন না শাহরুখ!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:০৫

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রতি বছর ঘটা করে জন্মদিন পালন করলেও এ বছর তা করবেন না। বেশ কিছুদিন ধরেই পারিবারিক ঝামেলায় রয়েছেন শাহরুখ। মাদক মামলায় গ্রেফতার তার ছেলে আরিয়ান খান। কবে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় শাহরুখ ও তার স্ত্রী গৌরী। তাই আগামী ২ নভেম্বর শাহরুখ তার জন্মদিন পালন করবেন না।

শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ একজন বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘শুধু শাহরুখের জন্মদিন নয়, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। এই দিন সে কারাগারে থাকবে ভাবলে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে।’

সূত্রটি আরো জানান, শাহরুখ হয়তো ভক্ত-অনুরাগীদের অনুরোধ করবেন এবার তারা যেন মান্নাতের সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দীপাবলিও পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র। আগামী ২৬ অক্টোবর বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি রয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading