সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির বা ৮.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ১০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১৬.২৩ শতাংশ। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেনসনের ১৪.৯১ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ১১.৭৫ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১০.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৬ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৩ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৬৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৭৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্সুরেন্সের ২.৭২ শতাংশ দর বেড়েছে।

