সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:১০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৮টির বা ৮৮.৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ্ব টেক্সটাইলের। খবর-ডিএসই।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলহাজ্ব টেক্সটাইলের দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ১৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে বিডি ল্যাম্পসের ১৫.৪২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি এগ্রোর ১৩ শতাংশ।

