টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতেছে অস্ট্রেলিয়া। আবু ধাবির এই ম্যাচে আগে ফিল্ডিং করবে তারা। গত বছর প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা অ্যাস্টন অ্যাগারকে দলে রাখেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টস জিতে ফিঞ্চ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সত্যিই ভালো উইকেট। হয়তো একই রকম থাকবে।’ দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া তেম্বা বাভুমা স্নায়ুচাপে, ‘এটা বড় একটা পাওয়া।’

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখ নর্টিয়ে, তাবরাইজ শামসি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading