প্রথম ম্যাচে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার

প্রথম ম্যাচে স্বস্তির জয় অস্ট্রেলিয়ার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫০

দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে থামানোর পর যত সহজে জেতার আশা করেছিল অস্ট্রেলিয়া, ততই কঠিন হয়েছে। ১১৯ রান করতে গিয়েই ঘাম ছুটে গেছে অ্যারন ফিঞ্চের দলের। শেষ ওভারে গিয়ে ৫ উইকেটের জয় পেয়েছে তারা।

১১৯ রানের লক্ষ্য। আবু ধাবিতে এই ছোট লক্ষ্যে ছুটতে গিয়ে সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে ১১৮ রানে থামানোর পর পাওয়ার প্লেতেই তারা ২ উইকেট হারায় ২৮ রান করে। সতীর্থদের আস্থার প্রতিদান দিতে পারেননি ডেভিড ওয়ার্নার। ৪ রান করে কাগিসো রাবাদার শিকার তিনি। তার আগে আনরিখ নর্টিয়ের বলে শূন্য রানে প্রথম ওভারেই বিদায় নেন অ্যারন ফিঞ্চ। মিচেল মার্শ ১১ রানে আউট হয়েছেন। তাতে ১০ ওভারে ৩ উইকেটে ৫১ রান অস্ট্রেলিয়ার।

শেষ দুই ওভারে আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নরকিয়ার ওভারটাতে এসেছে ১০ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮ রানের। প্রিটোরিয়াসের প্রথম বলেই স্টয়নিসের দুই, পরের বলেই চার। আর চতুর্থ বলেই স্টয়নিসের বাউন্ডারিতে ৫ ইউকেটে জয় পায় অজিরা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading