রেমিট্যান্স-রপ্তানি আয়ের নগদ প্রণোদনা হিসেবে ২২০০ কোটি টাকা ছাড়

রেমিট্যান্স-রপ্তানি আয়ের নগদ প্রণোদনা হিসেবে ২২০০ কোটি টাকা ছাড়

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১০:১০

সরকার চলতি ২০২১-২০২২ অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিকারকদের জন্য নগদ প্রণোদনা হিসেবে দুই হাজার ২০০ কোটি টাকা ছাড় করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার দুটি পৃথক সার্কুলার জারি করে পরবর্তী তিন মাসের প্রবাসী রেমিট্যান্স প্রেরকদের জন্য ২ শতাংশ এবং রপ্তানিকারকদের জন্য ১ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার জন্য এই অর্থ ছাড় দেওয়া হয়েছে।

সূত্র জানায়, যেসব প্রবাসী তাদের টাকা দেশে ফেরত পাঠাচ্ছেন তাদের জন্য বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংকে এক হাজার কোটি টাকা পাঠাবে। এ ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক একই সময়ের জন্য পোশাক রপ্তানিকারক, হিমায়িত খাবার এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকদের জন্য আরও এক হাজার কোটি টাকা ছাড় করেছে। ছাড়া করা অর্থেও বাকি ২০০ কোটি টাকা পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদের মধ্যে বিতরণ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, তহবিলটি বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ছাড় করা হয়েছে যা নগদ প্রণোদনা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading