বিএফইউজে নির্বাচনে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ

বিএফইউজে নির্বাচনে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৪০

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ওমর ফারুক সভাপতি ও নাগরিক টিভির দীপ আজাদ মহাসচিব ও বাসসের খায়রুজ্জামান কামাল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার এই ফলাফল ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবং চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

এছাড়া ঢাকা বিভাগীয় সহ-সভাপতি পদে বাসসের মধুসূধন মন্ডল, যুগ্ম মহাসচিব পদে দৈনিক যুগান্তরের শেখ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক পদে ইত্তেফাকের সেবীকা রানী নির্বাচিত হন। ৪টি সদস্য পদে বাসসের নূরে জান্নাত আক্তার সীমা ও ড. উৎপল কুমার সরকার, দেশ রুপান্তরের উম্মুল ওয়ারা সুইটি, বাংলাদেশ জার্নালের নাজমুল হক সৈকত নির্বাচিত হয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading