লঙ্কানদের বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৫০

টসে হেরে ব্যাট করতে নেমে টাইগারদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাস ভালো সূচনা এনে দেন। লিটন দলীয় ৪০ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন নাঈম। নাঈম যখন আউট হন তখন তার নামের পাশে ৬২ রান। নাঈমের সঙ্গে বেশ ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান।

লিটন ফিরে গেলে নাঈম শেখের সঙ্গী হিসাবে ক্রিজে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিজে এসেও ভালো কিছুর আভাস দেন সাকিব। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলেন সাকিব। চামিকা কারুণারত্নের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যান সাকিব। আউট হওয়ার আগে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৭ বলে ১০ রান। দলীয় ৪০ রানে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটার লিটন দাস। তিনি ১৬ বলে করেছেন ১৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading