বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক: ব্রিটিশ হাইকমিশনার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১৫

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, আমেরিকা সরকার চায় বাংলাদশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক। রবিবার (২৪ অক্টোবর) ঢাকার সাভারে বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সম্প্রতি সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করায় আমরা খুশি। বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারর সাথে অন্যান্যদর মধ্য উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা এ্যালবর, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিইও নাভেদ হাসানসহ আরও অনেকে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading