বিএনপি নেতা রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি নেতা রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আইন আদালত । আদেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:৪৫

বিএনপি’র সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৮ সালের রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন রিজভী-দুলু আদালতে উপস্থিত হয়নি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading