লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:১৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির ১৫৫ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার। ৮৭ কোটি ৪৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম এবং এনআরবিসি ব্যাংক।

