দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১২.৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার শেফার্ড ইন্ডাস্ট্রিজের কের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেফার্ড ইন্ডাস্ট্রিজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৬১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৪৬ শতাংশ, সোনালী পেপারের ৭.৪১ শতাংশ, ফরচুন সুজের ৬.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৫.৭৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৮৬ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৪.৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.০৭ শতাংশ এবং ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৩.৯০ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading