দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৭টির বা ৮১.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অলিম্পিক এক্সেসরিজের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস রবিবার অলিম্পিক এক্সেসরিজের ক্লোজিং দর ছিল ১১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ারের ৯.৩০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৮.৯০ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৮.৩৬ শতাংশ, তুংহাই টেক্সটাইলের ৮.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৭.৭০ শতাংশ, মেঘনাপেটের ৭.৬৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৭.৪০ শতাংশ, এস আলমের ৭.২৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৭.২২ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading