জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

