২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ১৯০ জন

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ১৯০ জন
ডেঙ্গু

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৪৭

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১৫৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৮৬১ জন।

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২২ হাজার ৬৮৮ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২১ হাজার ৭৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৭০৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৭ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading