৩১ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে ইনডেক্স এগ্রো

৩১ অক্টোবর স্পট মার্কেটে যাচ্ছে ইনডেক্স এগ্রো

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩৫

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ২৭ ও ২৮ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো। রেকর্ড ডেটের কারণে আগামী ৩১ অক্টোবর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। খবর-ডিএসই।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ টাকা ৫০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনা ১৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৮৯ পয়সা। ৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading