দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:৩৩
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪০টির বা ৯০.৪২ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কেডিএস এক্সেসরিজের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস সোমবার (২৫ অক্টোবর) কেডিএস এক্সেসরিজের কের ক্লোজিং দর ছিল ৬৪ টাকা ৮০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ১০.১৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কেডিএস এক্সেসরিজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের ১০ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০ শতাংশ, নূরানী ডাইংয়ের ১০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১০ শতাংশ, ইয়াকিন পলিমারের ১০ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৯০ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৮৭ শতাংশ এবং এসোসিয়েট অক্সিজেনের ৯.৮৬ শতাংশ দর বেড়েছে।

