নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি’র অতর্কিত হামলা: গ্রেফতার ৪৪ নেতাকর্মী

নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি’র অতর্কিত হামলা: গ্রেফতার ৪৪ নেতাকর্মী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫

রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ জানান, এ ঘটনায় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করে।

হাফিজ আল আসাদ বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশ বাধা দেয়নি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিল।’ তিনি আরও বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকেই সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading