নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’র আত্মপ্রকাশ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩৩

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর।

ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া, কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুবক, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই রয়েছেন।

বাংলাদেশ গণ অধিকার পরিষদ-এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।’ সদ্য যাত্রা শুরু করা দলটির মূলনীতি চারটি। এগুলো হচ্ছে- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

বাংলাদেশ গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাশেদ খাঁন, ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading