করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬

করোনা: দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৩৪ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading