নাভানা সিএনজির লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস। খবর-কোম্পানি।
সমাপ্ত অর্থবছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৯০ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

