মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৫৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৬৭ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৯১ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading