ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৮২ জন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৮২ জন
ডেঙ্গু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের।

এর ফলে চলতি মাসের প্রথম ২৫ দিনে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৭৩ জন, প্রাণ গেছে ১৯ জনের।

গত সেপ্টেম্বর মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ২৩ জনের।

এর আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪১ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪১ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading