আগামীকাল দেশবন্ধু পলিমারের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের বৃহস্পতিবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। খবর-ডিএসই।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। রবিবার (৩১ অক্টোবর) কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

