তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম লাইফ
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:১৭
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। খবর-কোম্পানি।
জানা যায়, তৃতীয় প্রান্তকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটি ১৩ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা। প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১১০ কোটি ৬৭ লাখ টাকার। আগের বছরের একই সময়ে তা ছিল ৭২৬ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ কোটি ২৯ লাখ টাকার এবং ৭৯৬ কোটি ৭৩ লাখ টাকার।

