আগামীকাল এপেক্স ট্যানারির লেনদেন চালু

আগামীকাল এপেক্স ট্যানারির লেনদেন চালু

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:০০

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ২৭ অক্টোবর শেয়ার লেনদেন চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারির। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে দুই কার্যদিবস অর্থাৎ ২৫ ও ২৬ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। খবর-ডিএসই।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৩ টাকা ৭০ পয়সা।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading