বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের আশাবাদ: দ্রুতই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে

বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমানের আশাবাদ: দ্রুতই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:০৫

পুঁজিবাজারে বর্তমানে এক ধরণের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যদিও চলতি সপ্তাহে কিছুটা হলেও মার্কেটের অবস্থান ভালো। তবে এই অবস্থারও খুব দ্রুতই পরিবর্তন ঘটবে এবং বাজার আবার তার গতিশীল জায়গায় পৌঁছাবে বলে মনে করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান। পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে দৈনিক উত্তরদক্ষিণ-এর আসাদুজ্জামান সুপ্ত’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজার কেমন?

দেশের অর্থনীতি বা সার্বিক কার্যক্রমে তেমন কোনো নেতিবাচক ঘটনা ঘটেনি, কিন্তু পুঁজিবাজারে নেতিবাচক ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই শঙ্কা বা আতঙ্ক কাজ করছে। যা মোটেই যুক্তিসংঘত নয় এবং আমাদের অর্থনীতি বা সার্বিক কার্যক্রমের সঙ্গে তা একীভূত হচ্ছে না। এই আতঙ্ক থেকেই বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। এই অবস্থার খুব দ্রুতই পরিবর্তন হবে এবং বাজার আবার তার গতিশীল জায়গায় পৌঁছাবে।

এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি?

পুঁজিবাজারে মানুষ আসে যার যার নিজের ইচ্ছায় এবং তারা নিজেদের চিন্তাভাবনার জায়গা থেকেই বিনিয়োগ করে। আবার তারাই নিজেদের যার যার অবস্থান থেকে ফের বিনিয়োগ থেকে সরে পড়ে। এখানে যদি অন্য কোনো ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ইস্যু থাকতো সেক্ষেত্রে এটা নিয়ে আলাদাভাবে কাজ করা যেতো। যেহেতু এটা বিনিয়োগকারীর নিজস্ব চিন্তার বিষয় সেহেতু এখানে কিছু বলার নেই।

আতঙ্ক বা গুজব প্রসঙ্গ আপনার মন্তব্য কি

কোনো গুজবই ভালো ভাবে কাজ করে না। নেতিবাচক প্রভাব ফেলে। এই ধরণের কর্মকাণ্ডকে কখেনোই প্রশ্রয় দেয়া উচিৎ না। গুজব থেকেই আতঙ্কের সৃষ্টি হয়। ইতোমধ্যেই বিনিয়োগকারীরা এটা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছে। সুতরাং গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ওপরই নির্ভর করে বাজারে আসা উচিৎ।

পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের তদারকি নিয়ে আপনার মূল্যায়ন কি?

বাংলাদেশ ব্যাংক সরাসরি পুঁজিবাজার দেখে না। তারা ব্যাংকের বিনিয়োগ নিয়ে চিন্তা করে। ব্যাংকের বিনিয়োগ কি সুর্নিদিষ্টভাবে সীমার মধ্যে আছে কিনা, সুনির্দিষ্ট প্যারামিটারে ব্যাংকগুলো বিনিয়োগ করছে কিনা এ বিষয়গুলো নিয়েই তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। তবে, যেহেতু দেশের অর্থনীতির বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক তদারকি করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাদের পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নতুন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে ?

যারা পুঁজিবাজারে আসবে, তারা বুঝে শুনে বিনিয়োগ করবে। কারো দ্বারা প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading