সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১০ কোটি ৩৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। খবর-সিএসই।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading