লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৩০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১২৪ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার। ৬৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ফরচুন সুজ, লাফার্জ হোলসিম এবং সাইফ পাওয়ার।

