মেঘনা পেটের নো ডিভিডেন্ড ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
গতকাল বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর-ডিএসই।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৩০ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

