এমপির বাড়ির ‘অবৈধ স্থাপনা’ গুঁড়িয়ে দিল ডিএসসিসি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:৪০
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ঢাকার ধানমণ্ডির বাড়ির ‘অবৈধ স্থাপনা’ ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাহী হাকিম মনিরুজ্জামানের নেতৃত্বে বুধবার ওই বাড়ির সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিএসসিসি বলছে, বাড়ির ওই সীমানা প্রাচীরটি অবৈধ ছিল। তবে মনোয়ারের দাবি, নিয়ম মেনেই ওই প্রাচীর নির্মাণ করেন তিনি।
মনোয়ার হোসেন গাইবান্ধা-৪ আসনে এনিয়ে তৃতীয়বার আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।
ধানমণ্ডি লেকের পরিবেশগত উন্নয়ন এবং লেক ঘিরে ওয়াকওয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। লেক অভিমুখে অবৈধভাবে সম্প্রসারিত ১৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে সংস্থাটি। সেগুলোর মধ্যেই পড়েছে মনোয়ারের সীমানা প্রাচীর। বুধবার তারটিসহ তিনটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।

