৪০ বছর বয়সী ফেরি শাহ আমানতের মেয়াদই ফুরিয়েছিল

৪০ বছর বয়সী ফেরি শাহ আমানতের মেয়াদই ফুরিয়েছিল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ০৯:০৫

পাটুরিয়ায় দুর্ঘটনায় পড়েছিল যে শাহ আমানত, ফেরি হিসেবে এর মেয়াদই ফুরিয়ে গেছে।

গত শতকের ৮০ এর দশকে ডেনমার্ক থেকে আনা রো রো ফেরিটি বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়।

এর মেয়াদ ৩০ বছর হলেও মেরামতের পর তা ১০ বছর বেড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।

তবে এভাবে মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মত দিচ্ছেন বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জুবায়ের ইবনে আউয়াল, যিনি এই দুর্ঘটনা তদন্তে সরকার গঠিত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছিল শাহ আমানত। পদ্মা পার হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সেটি কাত হয়ে নদীতে উল্টে যায়।

৮০০ টন ওজনের শাহ আমানত ফেরি ২৫টি যানবাহন বহন করতে পারে। দুর্ঘটনার সময় ফেরিতে ছিল ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল।

বাংলাদেশের ইতিহাসের রো রো ফেরির এভাবে দুর্ঘটনা পড়া এটাই প্রথম বলে জানালেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।

তিনি বলেন, “এই ফেরিটি পুরনো এটা সত্য। তবে এর আগে কখনও রো রো ফেরি এরকম দুর্ঘটনায় পড়েনি।”

বিআইডব্লিউটিসির উপপরিচালক (জনসংযোগ) নজরুল ইসলাম মিশা জানান, ১৯৮০ সালে শাহ আমানতসহ আটটি রো রো ফেরি ডেনমার্ক থেকে আনা হয়েছিল।

তাজুল বলেন, “এমনিতে একটি ফেরির ইকোনমিক লাইফ ৩০ বছর। এই ফেরির (শাহ আমানত) সার্ভিসে আসার বয়স ৩৫ বছরের ওপরে।

“তবে এগুলো অনেক শক্ত পোক্ত, তাই মন্ত্রণালয় এগুলো অতিরিক্ত ১০ বছর ব্যবহারের অনুমোদন দিয়েছিল।”

এ বছরে জুলাই মাসে ডক থেকে শাহ আমানত ফেরিটির ‘টুকটাক মেরামত’ হয়েছিল জানিয়ে বিআইডব্লিউটিসির পরিচালক মো. আশিকুজ্জামান বলেন, “এর ফিটনেসে কোনো ত্রুটি নেই।”

বুয়েটের শিক্ষক জুবায়ের বলেন, “সাধারণত ২০ থেকে ২৫ বছর মেয়াদ হলেই তা (ফেরি) বাদ দিতে হয়। আপাতত মনে হচ্ছে ফেরিগুলো তো অনেক পুরনো।”

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading