লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৭৪ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকার। ৭০ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক এবং হামিদ ফেব্রিক্স।

